বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাঙ্গামাটিতে রিজিয়ন টি-২০ উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্ট শুরু

  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৮০৩ দেখা হয়েছে
রাঙ্গামাটিতে জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ রিজিয়ন টি-২০ উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: তৃণমূল পর্যায়ে ক্রিকেট খেলার প্রচার-প্রসার এবং প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে রাঙ্গামাটি জেলা রিজিয়ন টি-২০ উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এই  রিজিয়ন টি-২০উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্টে জেলা সদরের মোট ২১ টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় রাঙ্গামাটি স্পোর্টিং একাডেমি বনাম বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি সংসদ প্রতিদ্বন্দ্বিতা করেছে।

শনিবার  সকালে রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে রাঙ্গামাটি রিজিয়ন পৃষ্টপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টুর্ণামেন্টে উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, ক্রিকেট উপ পরিষদের যুগ্ন সম্পাদক মিথুল দেওয়ান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজমসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যগন এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ বলেন, আজকে আমাদের এই টি-২০ উন্মুক্ত টুর্ণামেন্টে জেলা সদরের ২১ দল অংশ গ্রহন করছেন যা সংখ্যার দিক দিয়ে অনেক ভালো। রাঙ্গামাটি সদরের ২১টি টিম মানে আমাদের এখানে অনেক উদীয়মান ক্রিকেট খেলোয়াড় রয়েছে। আমরা রাঙ্গামাটি জেলা থেকে ফুটবলে অনেক জাতীয় পর্যায়ে সুযোগ পেলেও ক্রিকেট খেলায় আমরা একজন নারী খেলোয়াড় চম্পা চাকমা ছাড়া আর কোন জাতীয় পর্যায়ের ক্রিকেট খেলোয়াড় এই পার্বত্য জেলা থেকে গড়ে উঠতে পারেনি। তাই আমরা আশা করি এই টি-২০ উন্মুক্ত টুর্ণামেন্টের মাধ্যমে এখান থেকে জাতীয় পর্যায়ে খেলার মত ভালো  খেলোয়াড় বের করে আনতে পারবো, এতেই আমাদের এই টুর্ণামেন্ট স্বার্থক হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com