রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প

শখের মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৭২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার ধুনটে বাবার কিনে দেওয়া শখের নতুন মোটর সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনায় সবুজ হোসেন (১৪) নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তার বন্ধু ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মানিক হোসেন (১৩) আহত হয়। শনিবার সকালে উপজেলার মথুরাপুর-ধানগড়া সড়কের পীরহাটি তালতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর রশিদ সেলিম ও বাদশা মেম্বর জানান, সবুজ হোসেন ধুনটের মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতি গ্রামের কৃষক ছাবেদ আলীর ছেলে ও মুলতানি পারভীন শাহজাহান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সবুজ দীর্ঘদিন ধরে তার বাবা-মার কাছে একটি মোটর সাইকেল কিনে দেবার বায়না করছিল। কিনে না দিলে আত্মহত্যার হুমকি দেয়। ছেলের শখ পূরণ করতে ছাবেদ আলী ধারদেনা করে শুক্রবার একটি নতুন ডিসকভার মোটর সাইকেল কিনে দেন। সবুজ হোসেন শনিবার সকালে প্রতিবেশী বন্ধু পীরহাটি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র মানিককে নতুন মোটর সাইকেল নিয়ে বেড়াতে বের হয়। সকাল ৮টার দিকে মথুরাপুর-ধানঘরা সড়কের পীরহাটি তালতলা এলাকায় পৌছলে সবুজ নিয়ন্ত্রণ হারায়। মোটর সাইকেলটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে চালক সবুজ হোসেন গুরুতর ও আরোহী মানিক হোসেন সামান্য আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেবার চেষ্টা করলে পথিমধ্যে সবুজ মারা যায়। মানিক প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ধুনট থানার ওসি ইসমাইল হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, পরিবার মামলা করবেন না। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য দেয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com