রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধের চাপে মার্কিন এয়ারলাইনস স্পিরিট বন্ধ ঘোষণা ‘বোরকা পরে’ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতাকর্মী: পুলিশ ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প

কাটা গাছ মাথায় পড়ে চার বছরের শিশু নিহত

  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৬৫৫ দেখা হয়েছে
বগুড়ার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু দক্ষিনপাড়া গ্রামে রোববার গাছ মাথায় পড়ে নিহত শিশু রাজিবের (৪) লাশের পাশে মায়ের আহাজারি

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় সুপারি কুড়াতে গিয়ে কাটা গাছ মাথায় পড়ে রাজিব বেপারি নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে শহরতলীর সাবগ্রাম ইউনিয়নের চকঝপু দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। কাঠ ব্যবসায়ী মো: মিনার পালিয়ে গেছে। পুলিশ শিশুর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি। পুলিশ ও ইউনিয়নের চেয়ারম্যান এর সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু রাজিব বেপারি বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের চকঝপু দক্ষিণপাড়া গ্রামের রিকশা ভ্যান চালক মহিদুল ইসলাম বেপারির ছেলে। রোববার সকাল  ১০টার দিকে শিশু রাজিব ও তার ছোট ভাই বাড়ির কাছে সুপারি কুড়াতে যায়। এ সময় পাশেই একই গ্রামের কাঠ ব্যবসায়ী মিনার কিনে নেয়া  ইউক্যালিপটাস গাছ কাটছিলেন। তিনি আশপাশে না দেখে এবং কাউকে সতর্ক না করেই গোড়ায় কেটে একটি গাছ ফেলে দেন। সুপারি কুড়াতে থাকা শিশু রাজিব ওই গাছের নিচে পড়ে যায়। মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই কাঠ ব্যবসায়ী মিনার পালিয়ে যান। নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জামিরুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে গেয়ে শিশুর লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

সাবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ নয়ন জানান, সুপারি কুড়াতে গিয়ে কাটা গাছের নিচে পড়ে শিশু রাজিব মারা গেছে। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি। নিহত শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com