বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ।। ‘প্রাইমারি’ ছাড়িয়ে ‘টেকনিক্যাল’ পর্যায়ে প্রবেশ ‘বিশ্বাসভঙ্গের’ অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট হামে আরও ৭ জনের মৃত্যু পাকিস্তানি বাহিনীর ৩ দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস আবু সাঈদ হত্যা ।। ২ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড হামের লক্ষণ নিয়ে একদিনে আরো ১০ মৃত্যু

সিরাজগঞ্জে হত্যা মামলায় পিতা-পুত্রের কারাদন্ড

  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে আব্দুর রাজ্জাক হত্যা মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় পিতাকে যাবজ্জীবন ও পুত্রকে ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসাথে বাবাকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ছেলেকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

দন্ডপ্রাপ্তরা হলো-বেলকুচি উপজেলার চন্দনগাতী দক্ষিণ পাড়া গ্রামে লাল চাঁন (৫০) ও তার পুত্র সাগর (২৯)।

মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এ রায় দেন। ওই আদালতের পিপি) রফিক সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, উক্ত গ্রামের আফাজ উদ্দিন গং ও লাল চাঁন গংদের বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে ২০১৮ সালের

২৬ মার্চ উভয় পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে আফাজ উদ্দিনের পুত্র আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।  মামলার তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে। শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com