বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

প্রধান উপদেষ্টার বক্তব্যে নতুন প্রশ্ন হাজির হয়েছে: ডা. জাহিদ

  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৮৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সে সিদ্ধান্ত আইন-আদালত বা সরকার নয়, জনগণ নেবে।

বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আজহার শফিক ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণহত্যা, গুম-খুন ও লুটপাটে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

ডা. জাহিদ বলেন, বিএনপি সব সময় বলেছে আওয়ামী লীগের বিচার জনগণই করবে। মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যত কথা বলে, ২০২৪ সালের গণহত্যা, দিনের ভোট রাতে করা কিংবা প্রতিহিংসাপরায়ণ কর্মকাণ্ড নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই। তাদের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, সত্যিকারের রাজনীতিবিদ হলে তিনি মাঠে থাকতেন, জেলে যেতেন, কিন্তু পালাতেন না। তিনি অন্যায় করেছেন।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা রয়েছে। আমরা চাই জনগণ যেন নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পান।

সমাজের টেকসই উন্নয়নের জন্য প্রবীণদের বাজেটে আলাদা গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন, সম্মানের সঙ্গে তাদের বসবাস নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মশিহুর রহমান, গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com