বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৪র্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী কারিকুলাম পরিবর্তনে সরকার কাজ করছে: শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৭৮৫ দেখা হয়েছে
ফাইল ফটো

বাংলা হেডলাইনস: শিক্ষামন্ত্রী ডা. দীপু  মনি বলেছেন, চতুর্থ  শিল্প বিপ্লবের কারণে আগামী দিনের শ্রমবাজার  দখল  করবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট। চতুর্থ শিল্প বিপ্লবের এ চ্যালেঞ্জ মোকাবেলায়  সরকার  দক্ষ মানবসম্পদ  তৈরির  ওপর গুরুত্ব  দিচ্ছে। এ লক্ষ্যে শিক্ষা কারিকুলাম পরিবর্তনে সরকার কাজ করছে।

মন্ত্রী  শুক্রবার দুপুরে রাজশাহী কলেজ মাঠে রাজশাহী  কলেজের  সাবেক শিক্ষার্থীদের  এক পুনর্মিলনী অনুষ্ঠানে  প্রধান অতিথির  বক্তৃতায়  এ কথা  বলেন। রাজশাহী  কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ হবিবুর রহমানের  সভাপতিত্বে  অন্যান্যের মধ্যে বক্তব্য  রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ  আহ্‌মেদ পলক।

পিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ জিডিপির ৬ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে।  শিক্ষকদের ওপরও বিনিয়োগ  বৃদ্ধি করা  হবে। কারণ শিক্ষার গুণগতমান নির্ভর করে ভালো শিক্ষকের ওপর। শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা বৃদ্ধি করার ওপর তিনি গুরুত্বারোপ  করেন।

মন্ত্রী  সাবেক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার  ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ  বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছে তা বাস্তবে রূপায়িত করতে  সমাজের সকল স্তরের অংশগ্রহণ  জরুরি।  রাজশাহী  কলেজের  বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের  এই কাজে আত্মনিয়োগ করার জন্য তিনি আহ্বান জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com