শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথ অবরোধ সংবিধান সংশোধন কমিটি গঠন, বিরোধীদলের ওয়াকআউট জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জনে চিকিৎসকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে সরকারকে বিব্রত করতে একটি মহল পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। সেটা দৃশ্যমান হয়েছে। যারা আন্দোলন করছে, তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না, পরীক্ষার্থীই না।’

তিনি জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় অবস্থান স্পষ্ট করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কেউ পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে একই প্রশ্নপত্রে অনুপস্থিত শিক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবে।

পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রের দুটি ভুল প্রশ্নের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ওই দুই প্রশ্নের নম্বর পরীক্ষার্থীদের ক্রেডিট হিসেবে দেওয়া হবে। শিক্ষামন্ত্রীর মন্তব্যে যারা কষ্ট পেয়েছেন, সে বিষয়ে তিনি সংসদে দুঃখও প্রকাশ করেছেন।

ছাত্রদের উদ্দেশে কোনো বার্তা আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এগুলো আমরা খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছি না। কারণ আমরা ২-১টা জেলায় এবং ঢাকার বাইরেও ২-১টা স্পটে দেখেছি তাদের সংখ্যা খুব বেশি না।’

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে সচিবালয়ে ঢুকে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাসের মতো অপসংস্কৃতি তৈরি হয়েছিল। বর্তমান সরকার শিক্ষার মান নষ্ট হয়—এমন কোনো সিদ্ধান্ত নেবে না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজন এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধারে সরকার আপসহীন।

অতীতে অটো পাস, অতিরিক্ত নম্বর দেওয়া ও ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতির কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ভারত ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত আসামিদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতে তিনজন এবং ইউএইতে একজন আসামিকে ফেরাতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্রও পাঠানো হয়েছে।

ইউএই কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা হয়েছে এবং দ্রুত ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছে সরকার।

শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে তিনি জানান, ভারত প্রয়োজনীয় নথিপত্র চেয়েছিল, সেগুলো পাঠানো হয়েছে। ইন্টারপোলের রেড নোটিশও প্রকাশিত হয়েছে। বাংলাদেশ-ভারতের প্রত্যর্পণ চুক্তির আওতায় সরকার তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায়।

দেশে ফিরলে তিনি সাজাপ্রাপ্ত আসামি হিসেবে আইন অনুযায়ী গ্রেপ্তার হবেন। এরপর আদালতের প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ হবে।

রোহিঙ্গা ও আরাকান আর্মি বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে তথ্য নাই। আমরা খোঁজ নিচ্ছি। এ বিষয়ে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরে জানাবে।’

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত। আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় সেপ্টেম্বরের পর ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে অন্য কোনো রাজনৈতিক বিষয়ের সম্পর্ক নেই বলেও তিনি মন্তব্য করেন।

বিএনপির পরিচয়ে তিন সাংবাদিককে হেনস্তার ঘটনার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই ঘটনা আমার নজরে আসেনি। অভিযোগ পেলে আমি তদন্ত করে ব্যবস্থা নেব।’

কালেমা লেখা পতাকা উড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কিছু কিছু মানুষ ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে এ কাজগুলো করছে। দেশে কোনো জঙ্গি নেই বলেও দাবি করেন তিনি।

জুলাইয়ের শহিদের সংখ্যা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেটভুক্ত তালিকায় ৮০০-এর বেশি শহিদ রয়েছেন। ডিএনএ পরীক্ষাসহ নতুন তথ্য-প্রমাণের ভিত্তিতে এ সংখ্যা আরও বাড়তে পারে।

একই সঙ্গে ভুয়া বাদী বা ভুল তথ্যের ভিত্তিতে হওয়া মামলাগুলোও তদন্ত করে সংশোধন করা হবে। যেসব মামলায় হাজার হাজার আসামি করা হয়েছে, সেগুলোতেও তদন্ত শেষে নির্দোষ ব্যক্তিদের চার্জশিটের আগেই বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, ‘নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়াটা আমরা চাই না। আমরা চাই সবকিছু বিচারিক বা আইনানুগ প্রক্রিয়ায় হোক।’

তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে অভিযোগ গঠন হলে আইনানুগ প্রক্রিয়ায় বিচার কার্যক্রম এগিয়ে যাবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com