বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: দেশে দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের সবার আগে দুর্নীতিমুক্ত ও সৎ হতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বুধবার (২১ অক্টোবর) ঝিনাইদহে শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘দুর্নীতি বন্ধ করার প্রথম শর্তই হলো, রাজপথ ও সভা-সমাবেশে দুর্নীতি বন্ধের কথা বলা রাজনৈতিক নেতৃবৃন্দকে আগে দুর্নীতিমুক্ত হতে হবে।’
তিনি আরও বলেন, ‘রাজনীতি থেকে ব্যক্তি ও নেতার দুর্নীতি দূর করতে না পারলে দুর্নীতিবিরোধী যেকোনো উদ্যোগই ব্যর্থতায় পর্যবসিত হবে।’
শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্য ও অনিয়ম নিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, শিক্ষক বা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যদি কোনো প্রকার লেনদেন বা ঘুষ বাণিজ্যের খবর পাওয়া যায়, তবে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
একইভাবে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে ক্ষমতার অপব্যবহার বা দুর্ব্যবহার সহ্য করা হবে না বলেও সতর্ক করেন মন্ত্রী।
আসাদুজ্জামান বলেন, কোনো প্রধান শিক্ষক যদি পড়ালেখার মান ও শিক্ষার পরিবেশ নষ্ট করে নিজেই অনিয়ম ও লুটপাটের সঙ্গে জড়িত হন, সেটাও কোনোভাবে বরদাশত করা হবে না।
শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন প্রসঙ্গে উপস্থিত শিক্ষকদের তিনি বলেন, বর্তমান প্রজন্মকে সামলানো শিক্ষকদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। দিন দিন এটি আরও জটিল হয়ে উঠছে।
এ সময় উঠতি বয়সীদের একটি বড় অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন আইনমন্ত্রী।
তিনি বলেন, এই জেনারেশনকে মাদকের গ্রাস থেকে রক্ষা করে সঠিক পথে ফিরিয়ে আনা আমাদের প্রধান দায়িত্ব। এ জন্য নতুন প্রজন্মকে নিয়ে নতুন করে ভাবতে হবে এবং শিক্ষকদের পরিকল্পিত ও সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে।
শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার প্রধান ও সহকারী শিক্ষক, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com