বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে শুরু হয়েছে এ,এম সায়েদুর রহমান স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।
সোমবার সকাল ১০টায় মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।
এসময় ক্রিকেট উপকমিটির আহবায়ক গোলাম ছারোয়ার ছানুর সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট গোলাম মহীউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এএম তায়েবুর রহমান টিপু, কাজী এনায়েত হোসেন টিপু, পৌর কাউন্সিলর রতন মজুমদার, এডভোকেট বাদরুল ইসলাম বাবলু, এডভোকেট দীপক কুমার ঘোষ, গাজী ফারুক হুদা, রিপন সিকদার, বাসুদেব কুমার সাহা, আবদুর রাজ্জাক রাজা সহ ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টে দাশরা পল্লী মঙ্গল সমিতি, বন্ধু একাদশ, কুলফা গোষ্ঠী, ইয়ং স্ট্রেঞ্জার, ভিক্টোরিয়া ক্লাব ও নিউ স্টার ক্রিকেট দল অংশ নিচ্ছে।