শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে কর্নেল মালেক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০
  • ৪২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে শুরু হয়েছে কর্নেল মালেক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট।  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পিতা প্রয়াত কর্নেল মালেক স্মরণে কয়েক বছর ধরে জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্টের আয়োজন করে আসছে।  জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই টুর্নামেন্টে ৮টি ইভেন্টে ৫০টি খেলা অনুষ্ঠিত হবে।

রবিবার রাতে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গনে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক এস,এম ফেরদৌসের সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি  গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক  আব্দুস সালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, সদর উপজেলা পরিষদের চেয়াম্যান ইসরফিল হোসেন, সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com