রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২১ সেপ্টেম্বর

  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শহরের খান্দার এলাকায় বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হবে। দ্বিতীয় বারের মত এ টুর্নামেন্টে জেলার ১২ উপজেলা দল অংশ নিবে। জেলার ক্রীড়াঙ্গনের সর্ববৃহৎ টুর্নামেন্ট জমজমাটভাবে আয়োজনে সকল প্রস্ততি নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের প্রতিটি দলে বিদেশী খেলোয়াড়

থাকবে পাঁচজন। বুধবার বিকেলে বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে অবগত করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ফয়েজ আহাম্মদ জানান, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্-আপ দলসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কৃত করা হবে। তিনি সকল উপজেলা ক্রীড়া সংস্থাকে শক্তিশালী দল গঠন করে খেলায় অংশ নেয়ার আহবান জানান। এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মালেক, সদস্য সচিব সুলতান মাহমুদ খান রনি, জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা আমিরুল ইসলাম, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, নুরুল আলম টুটুল, আলহাজ শেখ, খাজা আবু হায়াত হিরু, মোস্তাকিম রহমান, জামিলুর রহমান জামিল, সাজেদুর রহমান সাহীন, জাকিয়া সুলতানা আলেয়া, ডালিয়া নাসরিন রিক্তা, মাহমুদুন্নবী রাসেল, মোমিনুল হক শিলু, ক্রীড়া অফিসার মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com