বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেল স্টেশনের অদূরে ট্রেনের ধাক্কায় জরিনা বেগম (৬৯) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার চর ধোপাকান্দি গ্রামের মফিজ শেখের স্ত্রী। সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সন্ধার দিকে ওই রেল ষ্টেশনের অদূরে জরিনা রেললাইন পার হচ্ছিলেন। এসময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ দুর্ঘটনার পরপরই ওই বৃদ্ধার লাশ তার স্বজনরা নিয়ে যায়। এ কারণে সংশ্লিষ্ট থানায় মামলা হয়নি।