রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

মানিকগঞ্জে শিশুকে ধর্ষণ: গ্রেফতার ১

  • আপডেট টাইম : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৩৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় আবদুল কাদের নামের এক বৃদ্ধকে আসামি করে শিশুর পরিবার থানায় মামলা করেছেন।

পুলিশ এবং পরিবারিক সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের একটি কিন্ডারগার্টেন স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ে ওই শিশু। গত রোববার সকাল নয়টার দিকে সে প্রাইভেট পড়ে  বাড়ি যাচ্ছিল। পথে একটি ভূট্টাখেতে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে আবদুল কাদের (৬৫)। এ সময় শিশুটির কান্না শুরু করে। এর পর ওই স্থানীয় দুই-তিন ব্যক্তি আবদুল কাদেরকে আটক করেন। এর পর বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করা হয়। তবে মিমাংসা না হওয়ায় শিশুটির পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়।

সকালে শিশুটিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এরপর অভিযুক্ত আবদুল কাদেরকে আটক করে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ধর্ষনের ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে সোমবার সন্ধ্যায় আবদুল কাদেরকে আসামি করে থানায় মামলা করেছেন। ওই মামলায় কাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com