সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দলীয় সিদ্ধান্তের বাইরে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ

খোকন-শ্যামল ছাত্রদলের নতুন নেতৃত্বে, খালেদার মুক্তি প্রথম চ্যালেঞ্জ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৬৬ দেখা হয়েছে

জাতীয়তাবাদী ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন কারাবন্দি বিএনপির চেয়ারপেরসন খালেদা জিয়ার মুক্তি এবং বিশ্ববিদ্যালয়গুলোর সাধারণ ছাত্রের অধিকার আদায়ে তারা কাজ করে যাবে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক উভয়ই বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

বৃহস্পতিবার ভোরে খোকন ও শ্যামলকে ছাত্রদলের যথাক্রমে সভাপতি ও  সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া সাংবাদিকদের কাছে দুই শীর্ষ নেতা এই মন্তব্য করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তাঁর বাসভবনে ভোর ৫ টার সময় কাউন্সিলারদের ভোটে নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নাম ঘোষণা করেন।

ফজলুর রহমান খোকন পান ১৮৬ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পান ১৭৮ ভোট। অপরদিকে ইকবাল হোসেন শ্যামল পান ১৩৯ ভোট  এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকিরুল ইসলাম জাকির পেয়েছেন ৭৬ ভোট।

৫৩৩ জন  কাউন্সিলেরর মধ্যে ৪৮১ জন ভোট দিয়েছেন।

নয় জন সভাপতি পদের জন্য এবং ১৯ জন সাধারণ সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছে। 

আব্বাসের ঢাকার শাহজাহানপুরের বাসায় দলটির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল বুধবার রাতে অনুষ্ঠিত হয় যদিও বিএনপির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কোশলগত কারণে আব্বাসের বাসায় হয়, দলীয় সুত্র জানায়।

সভাপতি ফজলুর রহমান খোকন বলেন তাদের প্রথম চ্যালেঞ্জ হবে কারাবন্দি খালেদা জিয়াকে মুক্ত করা।

খালেদা জিয়াকে ঢাকার একটি বিশেষ আদালত একটি দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী পাঁচ বছরের কারাদণ্ড দেন এবং পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বিএনপি এবং দলটির অংগ ও সহযোগি সংগঠনগুলো খালেদার মুক্তির কার্যকর কোন আন্দলন গড়ে তুলতে পারেনি।

নবনির্বাচিত সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন বিশ্ববিদ্যালয়গুলোর  সাধারণ ছাত্রের অধিকার আদায়ে তারা কাজ করে যাবে।

২৭ বছর পর ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমে ছাত্রদলের নতুন সভাপতি ও  সাধারন সম্পাদক নির্বাচিত করা হলো। ১৯৯২ সালে ৫ম জাতীয় কাউন্সিলের মাধ্যমে রুহুল কবীর রিজভী ও ইলিয়াস আলীকে যথাক্রমে ছাত্রদলের সভাপতি ও  সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।     

মির্জা আব্বাসের বাসায় বুধবার রাত পোঁনে নটার দিকে  ছাত্রদলের কাউন্সিলররা নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য ভোট দিতে শুরু করে । প্রায় রাত সোয়া ১২ টায় ভোটগ্রহণ শেষ হয়। ভোট গণনা শুরু হয় রাত সাড়ে বারোটায়।

ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল গত ১৪ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল কিন্ত আদলেতের স্থগিতাদেশের কারণে হয়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com