বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

ধুনটে স্বামীর বাড়ি থেকে নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৫৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া :  বগুড়ার ধুনটে স্বামীর বাড়িতে তানিয়া আকতার (২০) নামে এক নববধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ উপজেলার চালাপাড়া গ্রামে শয়ন ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন আত্মগোপন করেছেন। ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জান যাবে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, তানিকা আকতার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বাটিকাবাড়ি গ্রামের তোজাম্মেল হকের মেয়ে। একই উপজেলার চালাপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে কামরুল মন্ডল প্রায় আট মাস আগে তাকে বিয়ে করেন। কামরুল মাদকাসক্ত হওয়ায় তাদের মাঝে দাম্পত্য কলহ দেখা দেয়।

কামরুল মাঝে মাঝেই তানিয়াকে মারপিট করতেন। বুধবার তাদের তারে মাঝে বাকবিতন্ডা হয়। তখন তানিয়া বাবার বাড়িতে যেতে চাইলে কামরুল বাধা দেন। রাতে খাবার পর তারা একই ঘরে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে প্রতিবেশীরা শয়ন ঘরে ধরনার সাথে গলায় ওড়নার পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পান। এছাড়া মেঝেতে বিষের শিশি পড়েছিল। খবর পেয়ে দুপুরে ধুনট থানা পুলিশ তানিয়া লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর স্বামী কামরুল ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যান।

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। বিকাল পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com