শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

পাহাড়ী ছাত্র পরিষদ রাঙ্গামাটি ২২তম প্রতিনিধি সন্মেলন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৩৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: ‘প্রতিক্রিয়াশীল, সুবিধাবাদী ও চুক্তি বিরোধীদের প্রতিহত করুন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের ছাত্র-যুব সমাজ বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে  পড়ুন’  এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার  সকালে রাঙ্গামাটিতে পাহাড়ী ছাত্র পরিষদ জেলা শাখার ২২তম প্রতিনিধি সন্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে প্রতিনিধি সন্মেলনে উদ্ধোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ- সভাপতি ও সাবেক সাংসদ উষাতন তালুকদার।

এসময় বক্তব্যে রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি রিন্টু চাকমা, যুব সমিতির জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ- সভাপতি সুমন মারমা, শান্তি দেবী তংচংগ্যা প্রমুখ।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন সাবেক সাংসদ উষাতন তালুকদার। বিকালে দ্বিতীয় পর্বে সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার বলেন, পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো এখনো অবাস্তবায়িত রয়েছে। ফলে এখানকার পরিস্থিতি নানান জটিলতা আকার ধারন করছে। তাই পার্বত্য চট্টগ্রামে সমস্যাগুলো বিরাজ করছে তা শান্তিপূর্নভাবে সমাধান করা যেতো একমাত্র পার্বত্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে। তাই দ্রুত জটিলতা নিরসন করতে পার্বত্য শান্তিচুক্তি পূর্ণ বাস্তবায়নের জন্য তিনি আহবান জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com