রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

মানিকগঞ্জে গাঁজাসহ আটক স্বামী-স্ত্রীকে সশ্রম কারাদন্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৫৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ:  মানিকগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে সদর উপজেলার চান্দইর গ্রাম থেকে বাড়িতে মজুদ রাখা গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার চান্দইর গ্রামের আলেকজান্ডার (৩৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৩০)। মাদক নিয়ন্ত্রন আইনে গ্রেফতারকৃত আলেকজান্ডারকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও আকলিমা বেগমকে ছয় মাসের সশ্রম কারাদন্ডসহ উভয়কে ২০ হাজার অর্থদন্ড দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস, এম আবু দারদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভুইয়া, জেলা পুলিশের সদস্য ও আনসার বাহিনীর সমন্বয়ে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চান্দইর গ্রামের একটি বাড়িতে মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযান চালানো হয়। এসময় ওই বাড়িতে মজুদ রাখা নয়টি প্যাকেট ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এসময় গাঁজা মজুদ ও ব্যবসা করার অপরাধে স্বামী-স্ত্রীকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের স্বীকারোক্তি অনুযায়ী কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com