শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

সরকার আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিতঃবিএনপি

  • আপডেট টাইম : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৪৬ দেখা হয়েছে

বিরোধীদল বিএনপির দুই শীর্ষ নেতা শনিবার অভিযোগ করেন যে ক্ষমতাসীন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতারা বিশেষত উপর পর্যায়ের নেতারা দুর্নীতিতে নিমজ্জিত।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন  তাদের (আওয়ামী লীগের) একেবারে উচ্চপর্যায় থেকে তৃণমূল পর্যন্ত নেতারা এখন দুর্নীতিতে নিমজ্জিত। তারই কিছু প্রমাণ আপনারা গত কয়েকদিন ধরে দেখছেন।

তিনি সাংবাদিকদের সাথে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার প্রাংগনে কথা বলার সময় এই মন্তব্য করেন।  

মির্জা ফখরুল  বলেন বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কাঠামোকে ভেঙ্গে দিচ্ছে।

সাম্প্রতিক র‍্যাবের অভিযানের কথা উল্লেখ করে,  বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন উপরের সরকারী দলের নেতাদের এর থেকে আরও বড় বড় দুর্নীতি আছে। তাদের বাড়ি তল্লাশি করলে এদের  চেয়েও বেশি সম্পদ বেআইনিভাবে তারা লুট করেছে তা ধড়া পরবে।

মোশাররফ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এই অভিযোগ  করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com