বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সিরাজগঞ্জে আ’ লীগের দু’গ্রুপের সংঘর্ষ।। ৭১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।  আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ৭১ নেতাকর্মীকে আসামি করে সংশ্লিষ্ট থানায় এই দুটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় পুলিশ পৌর এলাকার ৭ জনকে গ্রেফতার করেছে। সিরাজগঞ্জ সদর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতা শুভ আহম্মেদকে মারপিটের ঘটনায় তার বড় ভাই বকুল আহম্মেদ বাদী হয়ে ২ ফেব্রুয়ারি রাতে ৫১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫/২০জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। ঘটনাস্থল এলাকা থেকে ওই ৭জনকে গ্রেফতার করা হয়।

আরেক মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জাফর জানান, ছাত্রলীগ নেতা মানিক মাহমুদ আহত হওয়ার ঘটনায় তার চাচাতো ভাই নুরনবী হাসান রতন বাদী হয়ে ২ ফেব্রুয়ারি বিকেলে জেলা ছাত্রলীগের নেতাসহ ২০জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

তবে এ মামলায় এখনও কেউ গ্রেফতার হয়নি। উল্লেখ্য, সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা মহল্লায় শনিবার বিকেলে ৯নং ওয়ার্ড ছাত্রলীগের একটি অংশ সভা করে। ওই সভার বিষয়টি ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক অবগত ছিল না। এ কারণে সে সভাস্থলে গিয়ে প্রতিবাদ করে।

এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে মানিক মাহমুদসহ কমপক্ষে ৫জন আহত হন। এ ঘটনার প্রতিবাদে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা রোববার বিকেলে শহরে মিছিল বের করে। এ মিছিলের পরই অপর পক্ষের নেতাকর্মীরা শহরে পাল্টা মিছিল বের করে। এরই একপর্যায়ে শহরের খেদন সর্দারের মোড়ে প্রতিপক্ষ দু’গ্রুপের সংঘর্ষহয়। এতে জেলা ছাত্রলীগ নেতা শুভ আহম্মেদ ফালার আঘাতে গুরুতর আহত হন। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। দু’গ্রুপের পাল্টাপাল্টি মিছিল চলার সময়ই রোববার বিকেলে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ নেতারা জরুরী সভায় মিলিত হন। উভয় গ্রুপের উত্তেজনায় গোটা শহর থমথমে বিরাজ করে।  সভা শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে জেলা আওয়ামীলীগের সভায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রম আগামী ১৫দিনের জন্য স্থগিত রাখার সিদ্বান্ত নেয়া হয়েছে। বিষয়টির অনুমোদন নেয়ার জন্য স্ব-স্ব সংগঠনের কেন্দ্রীয় কমিটিকে চিঠি দেয়া হবে। পাশাপাশি উদ্ভুত পরিস্থিতির জন্য দায়ীদের বিরুদ্ধে রাজনৈতিক ও প্রশানসনিক ব্যবস্থা গ্রহনের সিদ্বান্ত নেয়া হয়েছে।

এদিকে পুলিশ সুপার মো: হাসিবুল আলম সাংবাদিকদের বলেন, আইনশৃখংলা পরিস্থিতির যারা  বিঘ্ন ঘটাবে পুলিশ তাদের বিরুদ্ধেই অ্যাকশন নেবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের মোড়ে মোড়ে ও প্রধান সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং টহল জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com