শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

বিশ্ব ব্যাংকের টিমের রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ

  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : বিশ্ব ব্যাংক, বাংলাদেশ এর একটি প্রতিনিধিদল রবিবার  রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে তার অফিস কক্ষে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল জানান, বাংলাদেশে অবস্থিত বিশ্ব ব্যাংক ভূমি অধিগ্রহণ এবং পুনর্বাসন বিষয়ে একটি স্টাডি করার উদ্যোগ নিয়েছে। এই স্টাডির মাধ্যমে বাংলাদেশে ভূমি অধিগ্রহণ এবং ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের  পুনর্বাসনে প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জগুলো অনুসন্ধানপূর্বক সম্ভাব্য প্রতিকারমূলক ব্যবস্থা বিষয়ে পরামর্শ প্রদান করা হবে।

এই স্টাডিতে পার্বত্য চট্টগ্রামের ভূমি এবং ভূমি অধিগ্রহণ বিষয়টিও সংযুক্ত থাকায় পরিষদের সঙ্গে তাদের এ সাক্ষাৎ।

চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের অন্যতম সমস্যা ভূমি বিষয়ক সমস্যা। এ সমস্যার কারণে সরকার ভূমি কমিশন গঠন করেছে এবং এর মাধ্যমে ভূমি সমস্যা সমাধানের চেষ্টা করছে।

প্রতিনিধিদলে ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলী খান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ

ইকবাল, বিশ্ব ব্যাংকের কনসালট্যান্ট মোঃ আকতার হোসাইন, ঢাকা  বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিভাগের অধ্যাপিকা হাফিজা খাতুন এবং বিশ্ব ব্যাংকের সোশাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট কীর্তি নিশান চাকমা। পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এবং জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com