শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

কাপ্তাইয়ে ইউপি সদস্য মংচিং মারমা অপহৃত

  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি:  রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মংচিং মারমাকে অপহরণের খবর পাওয়া গেছে।

রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ায় মঙ্গলবার রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটে।

এই ঘটনার ব্যাপারে ইউপি সদস্য মংচিং মারমার স্ত্রী বলেন, মঙ্গলবার রাত অনুমানিক এগারটা দিকে আমারা সবাই ঘুমিয়ে পড়ি। এসময় তিনজন অস্ত্রধারী সামরিক পোশাক পরিহিত লোক ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আমার স্বামীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এসময় বাইরে আরো বিশ-পচিঁশ জন লোক ছিলো। তারা কোন দলের ছিলো তা জানতে পারিনি। সন্ত্রাসীরা আমার স্বামীকে কারিগর পাড়া রাইখালী পূর্ণবাসনের দিকে নিয়ে যায় বলে জানান তিনি। ঘটনার পরপর চন্দ্রঘোনা থানাকে খবর দিলে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা জোরদার করে।

ঘটনা সত্যটা নিশ্চিত করে রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এনামূল হক জানান, গতরাতে ফোনে ইউপি সদস্য মংচিং মারমার স্ত্রী ঘটনার বিষয়ে আমাকে অবগত করেছেন। ভোরে আমি  ঘটনাস্থলে যাই। তিনি আরো জানান, ইউপি সদস্যকে কে বা কোন দল অপহরণ করে নিয়ে গেলো তা এখনো পর্যন্ত কোন খবর পাওয়া যায়নি।

এই বিষয়ে জানতে চাওয়া হলে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপহৃত ইউপি সদস্যকে উদ্ধারে চন্দ্রঘোনা থানা পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com