মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৪৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : ‘আমাদের সঞ্চয়, আমাদের ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি জেলার ১৪টি তফসিল ব্যাংকের যৌথ আয়োজনে বাংলাদেশ ব্যাংক এর সহযোগিতায় সোমবার  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের  হলরুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। স্কুল ব্যাংকিং কনফারেন্সে জেলার মোট ১৪টি ব্যাংক ও ১৫টি স্কুল অংশগ্রহণ করে।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ এর সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্মেন্ট এর মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের জোনাল হেড মো: আজম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম খীসা।

এ সময় বিভিন্ন ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।

কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, শিক্ষার্থীদের ক্ষুদ্র সঞ্চয়ের ব্যাপারে উৎসাহ যোগাতে হবে। যাতে করে তারা এই সঞ্চয় ব্যাংকিং ব্যবস্থার সাথে সম্পৃক্ত হয়ে সঞ্চয়ী মনোভাব গড়ে উঠে। তাই শিক্ষার্থীদের ক্ষুদ্র সঞ্চয়ের ব্যাপারে উৎসাহ যোগাতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

আলোচনা সভা শেষে অতিথিরা কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com