বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী ওয়াসার তিন দফা দাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫২০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহীতে ওয়াসা শ্রমিক লীগ ও রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে রাজশাহী ওয়াসার বৈষম্যমুলক প্রবিধানমালা সংশোধন করে সকলের সমঅধিকারের সুযোগ, অস্থায়ী কর্মচারীদের অবিলম্বে স্থায়ী করনের ব্যবস্থা, যে সকল কর্মচারীদের আত্মীকরণ হয়নি তাদের আত্মীকরণের ব্যবস্থা গ্রহণ ও অবসরপ্রাপ্ত, মৃত কর্মচারীদের আনুতোষিক সিটি কর্পোরেশনের ন্যয়সহ তিন দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কর্মরত সকল কর্মচারীরা।

মঙ্গলবার সকালে  রাজশাহী সপুরা ওয়াসা ভবনের সামনে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।

এ সময় তারা অভিযোগ করে বলেন,ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক অনেক বার আলোচনায় বসে আমাদের মিথ্যা আশ্বাস দিয়ে আসছেন। কিন্তু সান্তনার ঔষধ অনেক খেয়েছি আর খেতে চাইনা । আমাদের দাবি না মানলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

এছাড়াও তারা পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ২৭ ফেব্রæয়ারী নিজ নিজ কর্মস্থলে কালো ব্যাচ ধারন এবং ২৯ ফেব্রুয়ারি শনিবার ১০.০০ ঘটিকায় অফিস চত্বরে মানববন্ধনের ডাক দেন।

 আন্দোলনে উপস্থিত ছিলেন ওয়াসা শ্রমিক লীগের সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক জাহির হোসেন লালা, সহ সভাপতি ওমর ফারুক সুমন, কর্মচারী ইউণিয়নের সভাপতি আবুল কালাম আজাদ হেলাল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল আমিন কাজল, মুলতান শেখ, সাহাবুল, জনি, নাসিম খান, রানা, নান্নু, শিহাবউল ইসলাম,রফিাত, জাবেদুল ইসলাম,জুলফিকার ওয়াসরি হিসাব রক্ষক কাজি মাহবুব-ই-খোদাসহ ওয়াসার সকল কর্মচারীবৃন্দ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com