শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

দুপচাঁচিয়ায় স্বামী পরিত্যাক্তাকে গণধর্ষণ।। দু’জন গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ার দোছিয়া গ্রামে এক স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণের মামলায় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। সোমবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

এরা হলো দুপচাঁচিয়া উপজেলার দোছিয়া গ্রামের সামির উদ্দিনের ছেলে শাহজাহান আলী (৩৫) ও মৃত আবদুস সাত্তারের ছেলে আবদুস সালাম (২৭)।

অভিযোগে জানা গেছে, স্বামী পরিত্যাক্তা তিন সন্তানের মা দীর্ঘদিন বাবার বাড়িতে থেকে প্রতিবেশীদের বাড়িতে ঝিয়ের কাজ করেন। গত ১৮ফেব্রুয়ারি রাতে তিনি খাওয়ার পর নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে প্রতিবেশী আবদুস সালাম ও শাহজাহান আলী দরজায় ধাক্কা দেন। তারা বলে, ওই গৃহবধুর ভাই অসুস্থ। এতে বিশ্বাস করে তিনি দরজা খুলে দিলে ওই দু’জন তাকে মুখ চেপে ধরে শয়ন ঘরে নিয়ে যায়। সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করার পর সালাম ও শাহজাহান পালিয়ে যায়। এ ব্যাপারে ওই নারীর মা সোমবার রাতে দুপচাঁচিয়া থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ রাতেই দোছিয়া গ্রামে অভিযান চালিয়ে সালাম ও শাহজাহানকে গ্রেফতার করে।

দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, ধর্ষণের মামলায় গ্রেফতার দু’জনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ধর্ষিতা, স্বামী পরিত্যাক্তা নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com