বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটির কুতুকছড়িতে অস্ত্রের যোগানদাতা আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৩১৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ ও জেএসএসের কাছে অস্ত্রের যোগানদাতা ও চাদাঁবাজ শঙ্খদীশ বড়ুয়াকে আটক করেছে সেনাবাহিনী ও র‍্যাব ।

আটক শঙ্খদীশ কুতুকছড়ি বাজার এলাকার মৃত কালী কুমার বড়ুয়ার ছেলে।

আজ মঙ্গলবার (৩ মার্চ) ভোরে রাঙ্গামাটির কুতুছড়িতে সেনাবাহিনী ও র‍্যাব যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় শঙ্খদীশ  বড়ুয়ার কাছ থেকে একটি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলিসহ চাঁদার রশিদ উদ্ধার করা হয়।

 র‍্যাব-৭ পক্ষে মেজর শামীম সরকার সাংবাদিকদের জানান, আটক শঙ্খদীশ বড়ুয়া পার্বত্য চট্টগ্রামে কাঠ ব্যবসার আড়ালে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ ও জেএসএসের চাঁদা সংগ্রহসহ অস্ত্রের যোগান দিতেন।

তিনি বলেন, আটককৃত শঙ্খদীশ বড়ুয়া  জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কাঠ ব্যবসার আড়ালে ইউপিডিএফ ও জেএসএসের রেশন, পোষাক, অস্ত্র গোলাবারুদসহ অর্থনৈতিক কর্মকান্ডের উপদেষ্টা হিসেবে কাজ করতেন। এছাড়া সে দীর্ঘদিন যাবৎ রাঙ্গামাটি জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী বাহিনীর সাথে যোগসাজশে চাঁদাবাজী করে আসছিলো।

আটক শঙ্খদীশ নামে কোতায়ালী থানায় চাঁদাবাজির মামলাও আছে বলে জানান তিনি। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গামাটি কোতয়ালী থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‍্যাব এর এই কর্মকর্তা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com