বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী মেডিকেল কলেজে বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৩৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী  : রাজশাহী মেডিকেল কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের  মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা অবিচ্ছেদ্য অংশ। জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে নতুন প্রজন্মকে ভালোভাবে জানতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ ও লালন করতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. নওশাদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমদ শিমুল, রাজশাহী মেডিকেল কলেজ উপাধ্যক্ষ ডা. বুলবুল হাসান, স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, বিএমএ রাজশাহীর সভাপতি প্রফেসর ডা. এবি সিদ্দিকী, স্বাচিপ রাজশাহী জেলার সভাপতি প্রফেসর ডা. চিন্ময় কান্তি দাস, রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. এস.আর তরফদারসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ, রামেক ছাত্রলীগের সভাপতি ডা. মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুস সালেহ রাব্বী প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com