রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে কর্মসূচী পালিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ২৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী  (মুজিববর্ষ) উপলক্ষে রাঙ্গামাটিতে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

মঙ্গলবার  সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ আলমগীর কবির বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর মুর‍্যালে পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করেন রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা।

এসময় ভাইস চেয়ারম্যান আশিষ কুমার বড়–য়া, সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী, গাভী পালন প্রকল্প পরিচালক হারুনুর রশিদসহ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান সকালে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর মুর‍্যালে  পুস্পস্তক অর্পন করেন পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় জেলা পরিষদের মুখ্য নিবার্হী কর্মকর্তা সাবেক আহমেদ, পরিষদের সদস্য হাজি মুছা মাতব্বর, অংশ্রুপ্রু চৌধুরীসহ পরিষদ ও অন্যান্য সদস্যসহ পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, সকালে রাঙ্গামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুপুরে রাঙ্গামাটি প্রতিবন্ধি স্কুল, রাঙ্গামাটির বিভিন্ন অনাথালয়, শিশু পরিবারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত খাবার বিতরণ করা হয় সরকারিভাবে।

অপরদিকে, সন্ধ্যা ৬টায় রাঙ্গামাটি ষ্টেডিয়ামে ফানুষ বাতি উড়ানো হবে এবং রাত ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে ও উন্নয়ন বোর্ড চত্বরে আতশবাজি প্রদর্শন করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com