শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর জন্মশর্তবার্ষিকতে ৫ হাজার যাত্রী পেল ফ্রি বাস সার্ভিস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
  • ৪৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: বেলা এগারোটা। রাঙ্গামাটি শহরের ব্যস্ততম এলাকা রিজার্ভ বাজার। টিকেট কাউন্টারের সামনে যাত্রীদের ভীড়।

রোজকার মতো কোন হইচই নেই বরং হাসিমুখে মোটর শ্রমিকেরাই যাত্রীদের সহায়তা করছেন। লাইনে দাঁড়িয়ে যাত্রীরা দূরপাল্লার বাসের টিকেট সংগ্রহ করছেন। কিন্তু টিকেটের জন্য কোন টাকা দিতে হচ্ছে না তাদের; একদম ফ্রি। বাইরে ব্যানার ঝুলছে,‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশর্তবার্ষিকী উপলক্ষে ফ্রি বাস সার্ভিস’।

কিছুটা বিস্ময়ে পড়া যাত্রীদের চোখে-মুখে তাই খুশির ঝিলিক। আর খুশির উপলক্ষ তৈরি করেছে চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির নেতারা। এতে অন্তত পাঁচ হাজার যাত্রি বিশেষ এই ‘বিনা ভাড়ায়’ সেবার সুযোগ পান।

মঙ্গলবার  সকাল থেকে দিনব্যাপী রাঙ্গামাটি থেকে ৬টি রুটে ৮৪টি বাস বিনা ভাড়ায় যাত্রী সেবায় নিয়োজিত রাখা হয়। এরমধ্যে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে ৩১টি ‘পাহাড়িকা’, ৩০টি ‘দ্রুতযান’, রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি সড়কে ১২টি, রাজস্থলী সড়কে ৭টি, বান্দরবান সড়কে ২টি ও নানিয়ারচর সড়কে ২টি বাস দেয়া হয়েছে।

একইভাবে বিপরীত দিক থেকেও বিনা ভাড়ায় যাত্রিসেবা দেয়া হয়। বেলা এগারোটায় রাঙ্গামাটির সংসদ সদস্য  দীপংকর তালুকদার এ বিশেষ বাস সার্ভিস উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বর, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির রাঙ্গামাটির সভাপতি শহীদুজ্জামান রোমানসহ সংগঠনটির নেতারা।

চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির রাঙ্গামাটির সভাপতি শহীদুজ্জামান রোমান বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতেই জন্মশর্তবার্ষিকীতে ফ্রি বাস সার্ভিস দেয়া হয়েছে। এতে অন্তত পাঁচ হাজার যাত্রি বিশেষ এই বিনা ভাড়ায় সেবার সুযোগ পাচ্ছেন’।

দিনব্যাপী বিনা ভাড়ায় বাস সার্ভিস পেয়ে খুশি যাত্রিরাও।

চট্টগ্রামের যাত্রি শাহজাহান বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশর্তবার্ষিকীতে ফ্রি বাস সার্ভিস দেওয়ার বিষয়টি সত্যিই দারুণ’।

পার্বত্য চট্টগ্রামের বর্ষীয়ান সাংবাদিক সুনীল কান্তি দে বলেন, ‘বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্রি বাস সার্ভিস দেয়া একটা চমৎকার উদাহরণ হয়ে থাকবে। বিশেষ করে রাজনীতির বাইরের মানুষদের মনেও শ্রদ্ধাবোধ তৈরি হবে’।

পাহাড়িকা বাস সার্ভিসের লাইনম্যান বখতেয়ার চৌধুরী বলেন, ‘আমরা রুটিন মাফিক টিকেট দিচ্ছি; তবে সেখানে ‘ফ্রি বাস সার্ভিস’ লেখা সিল মেরে দিচ্ছি। কোন টাকা নেয়া হচ্ছে না’।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com