সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

রাঙ্গামাটিতে করোনা সচেতন করতে জেলা প্রশাসকের মাস্ক-লিফলেট বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ২৯৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে করোনা ভাইরাস সম্পর্কে জনগনকে সচেতন করে তুলতে আজ হাটবারের দিন রাঙ্গামাটি জেলা প্রশাসক জনগনের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে।

বুধবার রাঙ্গামাটির বনরূপা বাজারে পাহাড়ী বাঙ্গালী সমাগমস্থলে সচেতনতা বাড়ানোর জন্য এই লিফলেট বিতরণ করা হয়।

ইতিমধ্যে রাঙ্গামাটি জেলায় বিদেশ থাকা আশা ৬ জনকে রাঙ্গামাটির স্বাস্থ্য বিভাগের নিবিড় পর্যবেক্ষণে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রতিনিয়ত ডাক্তার তাদের পরামর্শ প্রদান করে তাদের খোঁজ খবর রাখছেন।

লিফলেট বিতরণ কালে রাঙ্গামাটি নেজারত ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশ, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, জেলা রোভার স্কাউটস কমিশনার মোঃ নুরুল আবছার, রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ সহ বনরূপা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ বলেন, করোনা ভাইরাস নিয়ে আতংকিত হওয়ার কিছুই নেই। নিজেরা যদি সচেতন থাকেন তাহলে এই ভাইরাস থেকে মুক্তি মেলা সম্ভব।

তিনি বলেন, রাঙ্গামাটির সকল মা বোন ও জনগনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতেও স্কুল কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। ছেলে মেয়েদেরকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের করবেন না। ঘরের মধ্যে তাদের রেখে সচেতনতা বাড়ান।

আগামী ৩১ মার্চ পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রয়েছে ছেলে মেয়েদেরকে একটি সচেতন করে তুলুন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com