শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

রাঙ্গামাটিতে সকল ধরনের পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২০
  • ৩২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে পর্যটক প্রবেশের নিষেধাজ্ঞা ও সকল ধরনের পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

বুধবার রাত ৯ টায় জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ সংবাদকর্মীদের এই ঘোষণার কথা জানান।

তিনি বলেন, ঢাকা থেকে নির্দেশনা এসেছে সকল ধরনের পর্যটন স্পটগুলো বন্ধ ঘোষণা করার জন্য এই তথ্য সকলকে এখন জানানো হচ্ছে।

এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে করোনা ভাইরাস নিয়ে জেলা প্রশাসনের জরুরী সভায় রাঙ্গামাটির সকল সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানও যাতে বড় ধরনের জমায়েত না ঘটে তার জন্য সকলের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।

বুধবার  বিকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ছুফিউল্লাহ, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা,  এনএসআই উপ-পরিচালক, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি জেনারেল হাসাপাতালের আর এমও শওকত আকবর, রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন, সম্পাদক জেলা স্কাউটের কমিশনার নুরুল আবছার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ বলেন, রাঙ্গামাটি জেলায় দেশের বাইরে থেকে যে লোকজন আসছে তাদের সংখ্যা আমরা খোঁজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের হাতে ৬ জনের তালিকা রয়েছে তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনে রেখেছি। আপনাদের আশ পাশে যদি এই রকম কোন ব্যক্তি থেকে থাকে তাহলে তাদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান জেলা প্রশাসক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com