বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাঙ্গামাটিতে সীমান্তবর্তী এলাকায় নজরদরি বৃদ্ধি

  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ২৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: করোনা ভাইরাসে বিস্তাররোধে রাঙ্গামাটিতে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে রাঙ্গামাটির সীমান্তবর্তী এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ।

জেলা প্রশাসক বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার কয়েকটি উপজেলার সাথে ভারত ও মিয়ানমারের বর্ডার রয়েছে।

এর মধ্যে রাঙ্গামাটির বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি এ তিনটি উপজেলা ভারত সীমান্তবর্তী এলাকা রয়েছে এবং বিলাইছড়ি উপজেলা দিয়ে মিয়ানামারের কিছু অংশ রয়েছে।

তাই সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে যাতে কেউ অবাধে যাতায়াত করতে না পারে সেজন্য বিজিবি’কে কাজে লাগানো হচ্ছে এবং বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। এই এলাকাগুলো দিয়ে যাতে কোন মানুষ ঢুকতে না পারে তার জন্য বিজিবি সেক্টর কমান্ডারকে এই বিষয়ে অনুরোধ জানানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

রাঙ্গামাটিতে নতুন করে প্রবাসী ও বিদেশ ফেরত আরও ৩৫ জনকে হোম কোয়ারেন্টিনে রেখেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা বেড়ে ১১৫ জন-এ দাঁড়ালো।

আজ রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com