বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে স্বেচ্ছায় সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইনে) থাকা ৯০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৯২ জন।
আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত রাঙ্গামাটি জেলায় মোট ১৮২ জনকে হোম কোয়ারেন্টাইনে নিশ্চিত করেছে রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। এর মধ্যে ৯০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় রাঙ্গামাটি জেলায় নতুন ১ জনকে স্বেচ্ছায় সঙ্গরোধে নেয়া হয়েছে।
হোম কোয়ারেন্টাইনের থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে থাকতে নিশ্চিত করতে কাজ করছে রাঙ্গামাটি জেলা প্রশাসনের মোবাইল টিম, সেনাবাহিনী ও পুলিশ।
পুরো রাঙ্গামাটি জুড়ে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নজরদারি। শহরে দিন রাত প্রশাসনের মোবাইল টিম চালাচ্ছে অভিযান।
রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানিয়েছেন, রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি ভালো আছে। নতুন ১ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। আশা করছি সামাজিক দুরত্ব নিশ্চিত করা গেলেই সংক্রামন কোন ভাবেই ছড়িয়ে যাবে না।