সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার

রাঙ্গামাটিতে হার্ড লাইনে জেলা প্রশাসন ও সেনাবাহিনী

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০
  • ৩৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: করোনা মোকাবেলায় রাঙ্গামাটিতে সরকারের বিধি নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে  হার্ড লাইনে রাঙ্গামাটির জেলা প্রশাসন ও সেনাবাহিনী।

সকাল থেকে রাঙ্গামাটিতে লোকজনের চলালে কড়াকড়ি আরোপ করেছে। অযথা ঘরের বাইরে বের হলেই রোদে দাঁড় করিয়ে রাখছে ঘন্টার পর ঘন্টা। রাঙ্গামাটি শহরে সাইকেল আরোহীদেরকে ও বিনাপ্রয়োজনে মোটরবাইক নিয়ে চলাচল করলে বাইক রেখে বাড়িতে চলে যাওয়ার নির্দেশনা প্রদান করছেন। না হলে ঘন্টা খানেক রাস্তায় বসিয়ে রাখছে।

শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রাঙ্গামাটির পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি পয়েন্টে যে কোন লোকজনকে চলাচলের সময় পড়তে হচ্ছে কৈফিয়তের মুখে।

এই কৈফিয়তে বাদ যায়নি সাংবাদিকরাও। এক মোটর সাইকেলে দুই জন দেখলেই নামিয়ে দিচ্ছে একজনকে।

শুক্রবার  সকাল থেকে রাঙ্গামাটি জেলা প্রশাসনের ৬টি মোবাইল টিম রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে মাইক হাতে জনগনকে ঘরের বাইরে বের হতে নিষেধ করছে।

বিশেষ প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘর থেকে বেরনা হয় তার জন্য সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের লোকজন জোর তৎপরতা চালাচ্ছে।

রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় মনিটর করছে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের নেতৃত্বে ৬টি মোবাইল টিম। প্রতিটি পাড়ায় পাড়ায় ঢুকে জনগনকে ঘরে থাকার জন্য নির্দেশ প্রদান করছে এবং মাইকিং করছে। লোকজনের জটলা দেখলেই ছত্রভঙ্গ দিচ্ছে তাদেরকে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com