রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সংস্থার সহায়তা প্রদান

  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ৪৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিগঞ্জ: মানিকগঞ্জ জেলার নিয়মিত ও সাবেক খেলোয়াড়দের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা দিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। জেলা প্রশাসনের সাবির্ক সহযোগিতায় খাদ্য ও আর্থিক সহায়তা দেয়া হয়।

রবিবার দুপুরে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে নিয়মিত ও সা্বেক খেলোয়াড়দের মাঝে

চাল ও নগদ টাকা তুলে দেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন

সম্পাদক সুদেব কুমার সাহা। এসময় জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুদেব কুমার সাহা বলেন, করোনার প্রভাবে সারাদেশের মত মানিকগঞ্জেও ফুটবল, ক্রিকেটসহ সকল ধরেণের খেলাধুলা বন্ধ রয়েছে। খেলোয়াড়রা এখন ঘরে বসে থাকতে হচ্ছে। তাদের অলস সময় কাটছে। আয় রোজগারও বন্ধ রয়েছে। এছাড়া সাবেক খেলোয়াড়দের অবস্থাও একই রকম। তারা মানবেতর জীবনযাপন করছে।

জেলা প্রশাসনের সহযোগিতায়  ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলার দুই শতাধিক নিয়মিত ও সাবেক খেলোয়াড়দের মাঝে ৫ কেজি চাল ও নগদ ৫০০ টাকা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমেও একই সহায়তা দেওয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com