শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

হাঁস নিয়ে মামার লাঠির আঘাতে ভাগ্নে নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯
  • ৫৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সরাপপুর গ্রামে পুকুরে হাঁস চড়ানো নিয়ে মামার লাঠির আঘাতে ভাগ্নে জাব্বার আলী (১৬) নিহত হয়েছে। সে ওই গ্রামের রবিউল সরদারের ছেলে। তাড়াশ থানার ওসি মোস্তা‌ফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার বিকেলে ওই গ্রামের মোহাম্মাদ শেখের পুকুরে হাঁস চড়ানোকে কেন্দ্র করে বড় বোনের জামাই রবিউল সরদারের লোকজনের সাথে

ঝগড়া হয়। এক পর্যায়ে ভাগ্নে জাব্বার আলীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন মামা মোহাম্মদ শেখ। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথম তাড়াশ উপজেলা হাসপাতালে ভর্তি করে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায়। ময়নাতদন্ত শেষে বৃহস্প্রতিবার বিকেলে তার লাশ গ্রামের বাড়ী আনা হয় এবং পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পূর্ণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com