বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পদ্মায় স্রোতে ফেরি চলাচল ব্যাহত, পাটুরিয়ায় আটকে আছে সাত শতাধিক যানবাহন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯
  • ৬০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ  পদ্মায় পানি বাড়ায় তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উভয় ঘাটে তৈরী হয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। উভয়পাড়ে পারের অপেক্ষায় রয়েছে হাজারেরও বেশী যানবাহন।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার তানভির হোসেন জানান, গত এক সপ্তাহ ধরে পদ্মায় পানি বাড়ছে। প্রবল স্রোতের কারণে সবগুলো ফেরি চলতে পারছে না। এই নৌরুটের ১৬টি ফেরির মধ্যে মাত্র ৮ থেকে ১০টি ফেরি দিয়ে কোনমতে যানবাহন পারাপার করাতে হচ্ছে।  পাটুরিয়ায় শতাধিক যাত্রীবাহী বাস, অর্ধ শত ছোটগাড়ি ও পাঁচ শতাধিক পন্যবোঝাই ট্রাক মিলে প্রায় সাতশ যানবাহন পারের অপেক্ষায় আটকে রয়েছে। যাত্রীদূর্ভোগ কমানোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করায় পন্যবোঝাই ট্রাকের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে তিনি জানান। বিকেল ৫টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে নদী পার হতে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পন্যবোঝাই ট্রাক মিলে সাত শতাধিক যানবাহন আটকে রয়েছে জানান ট্রাফিক কর্মকর্তারা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com