বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

আ’লীগের কড়া সমালোচক বা কখনো ভোট না দিয়ে থাকলেও তাকে রেশনকার্ডে অন্তর্ভূক্ত করতে হবে: তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৫৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যিনি আওয়ামী লীগের কড়া সমালোচক, কোনো সময় আমাদের দলকে ভোটও দেননি, তিনিও যদি প্রকৃতপক্ষে অভাবী হন, প্রধানমন্ত্রী ঘোষিত নতুন পঞ্চাশ লক্ষ রেশন কার্ডে তার নাম অন্তর্ভূক্ত করতে হবে।
তিনি বলেন, ‘সরকার যে পঞ্চাশ লক্ষ পরিবারের মধ্যে মাসে ৩০ কেজি করে ১০ টাকা দরে চাল দিয়ে আসছে, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আরো যে পঞ্চাশ লক্ষ রেশন কার্ড করা হবে, সেখানে প্রকৃতপক্ষে যাদের প্রয়োজন, তাদেরকেই অন্তর্ভুক্ত করতে হবে, কোনো দলীয় পরিচয়ে নয়।’
শুক্রবার  দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরে আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান ও আ.লীগের প্রতিনিধদের সাথে করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণসহ নানা বিষয়ে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসকল কথা বলেন।
‘নতুন এই কার্ডটি করার ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক হতে হবে কারণ এধরণের কার্ড করার সময় কোন দলীয় পরিচয় বিবেচনা করা যাবেনা’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘যার প্রয়োজন, দলমত নির্বিশেষে তাকেই অন্তর্ভুক্ত করতে হবে, এটি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সুতরাং সেভাবেই তালিকা করতে হবে। কারণ একজন মানুষও অভাবে থাকুক সরকার সেটা চায় না।’ 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com