সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা

খুলনায় ১৪২ নমুনা পরীক্ষায় ৩ জন পজিটিভ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৩৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে আজ  ১৪২টি নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে ৩ পজিটিভ  ধরা পড়েছে।

এরা হলো খুলনার  রূপসা জরিনা বেগম (৬০) ,  মাগুরার দেওয়ান সোহেল বিল্লাহ(৩৩) এবং  তালা সাতক্ষীরার সঞ্জয় শেখর (৩৫)। খুলনা মেডিকেল কলেজের অন্য ১৩৯ টি সকলের টেষ্ট নেগেটিভ।

জড়িনা বেগম রূপসার দেয়ারা গ্রামের বাসিন্দা বর্তমানে জ্বর নিয়ে খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। সঞ্জয় সাতক্ষীরা জেলার নগরঘাটা পাটকেল ঘাটা এলাকার রিশিল্পি সাংস্কৃতিক সংগঠনের প্রডাকশন ম্যানেজার। তিনি সাতক্ষীরার বাইরে কোথাও যায়নি। মাগুরার শালিকা স্বাস্থ্য কমপ্লেক্স এর টেকনিশিয়ান দেওয়ান সোহেল বিল্লাহ।

খুলনা মেডিকেল কলেজে মোট ১,৯৬৩টি নমুনা পরীক্ষা হয়েছে। আক্রান্ত ২৩ জন। এর মধ্যে খুলনা জেলায় ১৪।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com