বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

কোভিড-১৯ এ আরও ২ জনের মৃত্যু।। শনাক্ত ৫৭১ জন

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৩৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আরও ২ জন মৃত্যুবরণ করেছে। তাদের একজন পুরুষ এবং একজন নারী।

একজনের বয়স ষাটোর্ধ্ব এবং অন্য জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। একজন ঢাকার এবং অন্যজন ঢাকার বাইরের। এই নিয়ে এখন পর্যন্ত সর্বমোট মৃতের সংখ্যা ১৭০ জন।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান

তিনি জানান গত ২৪ ঘণ্টায় ৩১ টি ল্যাবে ৫,৫৭৩ টি নমুনার পরীক্ষায় কোভিডে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৭১ জন। এ পর্যন্ত কোভিড শনাক্ত হয়েছে মোট ৮,২৩১ জন।

নমুনা পরীক্ষার হার গত দিনের তুলনায় ১২.২৫ শতাংশ বেশি।

নমুনা সংগ্রহে ও পরীক্ষায় নতুন ল্যাব সংযোজিত হয়েছে, সেন্ট্রাল পুলিশ হাপাতাল, নিপসম এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা  জানান গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭৪ জন।

তিনি জানান করোনা শনাক্তকৃত ব্যক্তিদের মধ্যে প্রায় ৮০০ জন বাসায় এবং হাসপাতালে সুস্থ আছেন। তাদের মধ্যে কোন লক্ষণ উপসর্গ নেই । কিন্তু পর পর দুটি পরীক্ষা করতে হবে। তাদের হয়তো একটি পরীক্ষা হয়েছে এবং একটি পরীক্ষা এখনো হয়নি এই পর্যায়ে আছে। কারও হয়তো একটি পরীক্ষাও হয়নি। কেননা এখানে সময়ের বিষয়।         

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরে অনেক প্রতিষ্ঠান কোভিড-১৯ আক্রান্তদের  শনাক্ত করতে নানাভাবে স্বাস্থ্য অধিদফতর ও  স্বাস্থ্য মন্ত্রণালয়কে সাহায্য করছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক সেই সব প্রতিষ্ঠানসমূহকে ধন্যবাদ জানান।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজি, বাংলাদেশের মেডিকেল

বিশ্ববিদ্যালয়, আইসিডিডিআর’বি, ইন্সটিটিউট অব ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভ, বাংলাদেশ লাইভষ্টক রিসার্চ ইন্সটিটিউট, সেন্ট্রাল পুলিশ হাসপাতাল ঢাকা, চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি, যশোর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি এবং গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com