শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

নওগাঁ-২ আসনের সাংসদ শহীদুজ্জামান করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ৩৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁ-২ আসনের (ধামইরহাট-পত্নীতলা) সংসদ সদস্য এ্যাডভোকেট মো.শহীদুজ্জামান সরকার বাবলু (৬৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বর্তমানে তিনি ঢাকায় তাঁর জন্য বরাদ্দ দেওয়া ন্যাম ভবনের ফ্ল্যাটে আইসোলেশনে আছেন। পরিবারের দাবি তিনি সুস্থ রয়েছেন।

এমপির পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন থেকে তার শরীরে সর্দি ও  শীতভাব দেখা দিলে তিনি তাঁর নির্বাচনী এলাকা থেকে ঢাকা আসেন। বর্তমানে ন্যাম ফ্ল্যাটের ৪ নম্বর ব্লকের ৫০১ নম্বর ফ্ল্যাটে তিনি অবস্থান করছেন।

গতকাল শুক্রবার (১ মে) সন্ধ্যার দিকে তাঁর করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট হাতে পান। করোনা পজিটিভ হলেও তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ নেই।

ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম জানান, সংসদ সদস্য শহীদুজ্জামান গত ২৩ এপ্রিল তার নির্বাচনী এলাকায় আসেন। পাঁচদিন এলাকায় অবস্থানকালে তিনি ধামইরহাট ও পত্নীতলা উপজেলার বিভিন্ন এলাকায় তাঁর ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্যসহায়তা প্রদান করেন এবং নেতা-কর্মীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে সভা করেন।

এ ছাড়া ২৭ এপ্রিল নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে অংশ নেন।

নওগাঁ-৬ আসনের (আত্রাই-রাণীনগর)  সংসদ সদস্য ইসরাফিল আলম এমপি ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, উত্তরাঞ্চলের একজন মাননীয় সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় আমি উদ্বিগ্ন। দোয়া করি সৃষ্টিকর্তা তাকে যেন দ্রুত সুস্থ করেন। আমি তার জন্য সবার কাছে দোয়াপ্রার্থী।

শহীদুজ্জামান সরকার ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ। আগের সংসদে তিনি হুইপের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 এ ছাড়া নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সহসভাপতি হিসেবে রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com