বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

গত কালের চেয়ে করোনা শনাক্ত কম।। মৃত্যু ৫ জন

  • আপডেট টাইম : শনিবার, ২ মে, ২০২০
  • ৩২৩ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত নতুন শনাক্ত ব্যক্তির সংখ্যা সামান্য কমেছে। ৫,৮২৭ টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৫৫২ জন।

গতকাল ৫,৫৭৩ টি নমুনার পরীক্ষায় কোভিডে শনাক্ত হয়েছিল ৫৭১ জন ।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।  

তিনি বলেন আমরা নমুনা পরীক্ষা করেছি গত দিনের তুলনায় ৪.৫৬ শতাংশ বেশি যার পরিমাণ হল ৫,৮২৭ টি। শনাক্ত হয়েছে ৫৫২ জন। গত দিনের তুলনায় সামান্য হলেও শনাক্ত ব্যক্তির শতাংশের সংখ্যা কমেছে। এ পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত হয়েছে মোট ৮,৭৯০ জন।

তিনি জানান এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৬,০৬৬ টি।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৫ জন। তাদের মধ্যে ৩ জন পুরুষ এবং ২ জন নারী। পাঁচজনই ঢাকার অধিবাসী। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৭৭ জন।

অতিরিক্ত মহাপরিচালক জানান ১ মে রিপোর্ট অনুযায়ী বিভাগ ভিত্তিক বিশ্লেষণে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত ব্যক্তি ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৮৩.০৭ ভাগ।

তারপরে ৪.৬ ভাগ চট্টগ্রাম, ৩.৭১ ভাগ ময়মনসিংহ, ২.২০ ভাগ খুলনা, ১.৮০ ভাগ রংপুর, ১.৬৯ ভাগ বরিশাল, ১.৫৭ ভাগ সিলেট এবং ১.৫৩ ভাগ রাজশাহী বিভাগে।               

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com