রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

আরও ৬৮৮ জন করোনা শনাক্ত।। ৫ জন মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২০
  • ৩২১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৮৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে মোট ১০,১৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৬,২৬০টি যা গত দিনের চেয়ে ১৬.১৬  শতাংশ বেশি।  

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন মৃত্যুবরণ করেছেন। যাদের পাঁচজনই পুরুষ। এদের মধ্যে ষাটোর্ধ্ব ৩ জন, ৫০ থেকে ৬০ বছরের একজন এবং ৩১ থেকে ৪০ বছরের একজন।

পাঁচজনের মধ্যে ৩ জন ঢাকার, একজন ময়মনসিংহ এবং একজন সিলেটের। এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৮২ জন।

তিনি জানান গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৪৭ জন। এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছে ১২০৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রসাশন) জানান এখন পর্যন্ত ঢাকা সিটি এবং ঢাকা বিভাগে সর্বাধিক পরিমাণ করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগ এবং তারপর ময়মনসিংহ বিভাগ।

ঢাকা বিভাগে ঢাকা সিটির পর নারায়ণগঞ্জ জেলায় করোনা আক্রান্ত বেশি। চট্টগ্রাম বিভগের মধ্যে সর্বাধিক কুমিল্লায়, সিলেট বিভাগে হবিগঞ্জ, রংপুর বিভাগে রংপুর জেলা, খুলনা বিভাগে যশোর জেলা, ময়মনসিংহে ময়মনসিংহ জেলা, বরিশাল বিভাগে বরিশাল জেলা এবং রাজশাহীতে জয়পুরহাট জেলায় সর্বাধিক করোনা আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে।        

 ৩ মে রিপোর্ট অনুযায়ী যারা মৃত্যুবরণ করেছে ৭৩ ভাগ পুরুষ এবং ২৭ ভাগ নারী। ষাটোর্ধ্ব বয়সের মৃত্যু সবচেয়ে বেশি যা ৪২ শতাংশ।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com