সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা

কাশিয়াডাঙ্গা এলাকার ৩০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৪৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : প্রাণঘাতী করোনা মোকাবেলায় আজ মঙ্গলবার  রাজশাহী মেট্রোপলিটন পুলিশ  কমিশনার  মোঃ হুমায়ুন কবির এর পক্ষ থেকে আরএমপি‌’র কাশিয়াডাঙ্গা থানা এলাকার ৩০০ গরীব ও দুস্থ পরিবারকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

আরএমপি পুলিশ কমিশনারের উপহার সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাতেম আলী, উপ-পুলিশ কমিশনার, কাশিয়াডাঙ্গা বিভাগ, আরএমপি, রাজশাহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উৎপল কুমার চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার, কাশিয়াডাঙ্গা জোন,আরএমপি, রাজশাহী, এছাড়াও উপস্থিত ছিলেন  মুহাম্মদ মনসুর আলী আরিফ, অফিসার ইনচার্জ, কাশিয়াডাঙ্গা থানা,  মোঃ মশিউর রহমান, পুলিশ পরিদর্শক(তদন্ত), কাশিয়াডাঙ্গা থানা, আরএমপি, রাজশাহী, সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ মকবুল হোসেন,  সেকেন্ড অফিসার, কাশিয়াডাঙ্গা থানা, আরএমপি, রাজশাহী এবং সহযোগীতায় থানার সকল অফিসার ও ফোর্স।

উপহার সামগ্রী বিতরণের সময় কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার  মোঃ হাতেম আলী বলেন, নগর পুলিশ কমিশনার থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মকর্তারা এই মানবিক সহায়তায় অংশ নিয়েছেন। যে যার অবস্থান থেকে সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। জোন এবং থানা পুলিশও সাধ্যমতো এ সহায়তায় অংশ নিয়েছে।

তিনি আরও বলেন, আরএমপির ত্রাণ তহবিলে বিত্তবান লোকজন সহায়তা দিচ্ছেন। পুলিশ কর্মকর্তারাও রেশনসহ বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছেন। রাত-দিন যখনই খবর আসছে, তখনই ত্রাণ পৌঁছে যাচ্ছে ঘরবন্দি অভুক্ত মানুষের ঘরে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ মানবিক অভিযান চালিয়ে যাবে নগর পুলিশ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com