বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সিরাজগঞ্জে অবৈধ ওষুধ রাখায় ৮ ফার্মেসিকে জরিমানা

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা শহরের ৮ ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ, অনিবন্ধিত, চিকিৎসকের স্যাম্পল ও নেশা জাতীয় ওষুধ রাখার দায়ে মোট দুই লাখ ২২ হাজার টাকা জরিমানা করেছেন র‍্যাব-১২ এর ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যারাত পর্যন্ত শহরের ২ নম্বর খলিফাপট্টি ও এসএস রোডস্থ ফার্মেসিগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহম্মেদ ও র‍্যাব-১২ এর সিনিয়র সহকারী পরিচালক  এমএমএইচ ইমরানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় দায়িত্বপ্রাপ্ত ড্রাগ সুপার মো. আহসান উল্লাহ উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন- ২ নম্বর খলিফাপট্টিস্থ আতাউর রহমান (রিপন), প্রদীপ কুমার পাল, শাহিন রেজা (৩২), সোহেল মাহমুদ এবং এসএস রোডের সাহেফুল ইসলাম, এরশাদ আলী, জহির উদ্দিন ও মির্জা রেজাউল ইসলাম (৪১)।

র‍্যাব-১২ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার এমএম এইচ ইমরান বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ শহরের এসএস রোড ও ২ নম্বর খলিফা পট্টিস্থ ফার্মেসিগুলোতে অভিযান চালানো হয়।

এ অভিযানচলাকালে উপরোক্ত ৮টি ফার্মেসি থেকে দুই হাজার ২৩৪ পিস রেজিস্টারবিহীন দুই লাখ ১২ হাজার ৮৯২ পিস চিকিৎসকের স্যাম্পল, এক হাজার ৪৩ পিস মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ৫১৭ পিস নেশা জাতীয় টামেনন্ডা জব্দ করা হয়।

অবৈধ এসব ওষুধ বিক্রির জন্য রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহম্মেদ ওই ৮ ফার্মেসিকে উল্লেখিত জরিমানা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com