শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

২৪শ’ পিস ইয়াবা ও বাইকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৫১০ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়া ডিবি পুলিশ কাহালুতে অভিযান চালিয়ে ২৪শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর বাইকসহ শাহীনুর রহমান জিতু (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সমন্তাহার পোড়াপাড়া বাসস্ট্যান্ডে মোটর বাইকের সিটের নিচে মাদক রেখে বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। রোববার তার বিরুদ্ধে কাহালু থানায় মামলা হয়েছে।

ডিবি পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী শাহীনুর রহমান জিতু বগুড়া শহরের বাদুড়তলা ইদ্রিস খান লেনের ফজলুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সীমান্ত এলাকায় মাদক সংগ্রহ করে সেগুলো বগুড়ায় এনে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছেন। শনিবার সন্ধ্যায় গোপনে খবর পাওয়া যায় যে, জিতু কাহালু উপজেলার সমন্তাহার পোড়াপাড়া বাসস্ট্যান্ডে মাদক বিক্রি করছেন। সেখানে গেলে জিতু পুলিশের উপস্থিতি টের পেয়ে বাইক স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করে। তখন তাকে ধাওয়া করে গ্রেফতার করা হয়। তার বাইকের সিটের নিচ থেকে বিশেষ ব্যবস্থায় রাখা দুই হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মাদক বিক্রিতে ব্যবহৃত তার মোটর বাইক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসআই সাইফুল ইসলাম রোববার জিতুর বিরুদ্ধে কাহালু থানায় মামলা করেছেন। পরে কাহালু থানা পুলিশ জিতুকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠিয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com