বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল

অনুমতির অপেক্ষায় করোনা চিকিৎসার ওষুধ রেমডেসিভির বাজারজাত

  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ৩২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: করোনাভাইরাস চিকিৎসায় বাংলাদেশে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর দাবীকৃত প্রথম উৎপাদিত ওষুধ রেমডেসিভির বাজারজাত অপেক্ষা করছে বাংলাদেশ ওষুধ প্রশাসনের অনুমতির জন্য।

আগামিকাল রবিবার সরকার একটি প্রজ্ঞাপন জারি করে বাজারজাত করার অনুমতি দিতে পারে, আজ শনিবার এসকেএফ এর একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন বাংলাহেডলাইনসকে।

এর আগে বাংলাদেশ ওষুধ প্রশাসন এসকেএফ, বেক্সিমকো ও স্কয়ারসহ দেশের ৬টি ওষুধ উৎপাদনকারী কোম্পানিকে রেমডেসিভির উৎপাদনের অনুমতি দেয়।

রেমডেসিভি ইবোলা এবং সারস কোভি (এসএআরআস-কোভি) রোগে ব্যবহার করা হয় । রেমডেসিভি করোনা ভাইরাস চিকিৎসায়েও কার্যকর ফলাফল দেয় এবং রোগী দ্রুত আরোগ্য লাভে সহায়তা করে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন (এফডিএ) কোভিড-১৯ চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারের অনুমতি দেয়।                

এসকেএফের উৎপাদিত রেমডেসিভিরের বাণিজ্যিক নাম ‘রেমিভির।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com