বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এক দিনে হাজার ছাড়ালো করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা।। মৃত্যু ১১ জন

  • আপডেট টাইম : সোমবার, ১১ মে, ২০২০
  • ৩৬৫ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস: গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত শনাক্ত ব্যক্তির সংখ্যা হাজার ছাড়িয়ে ১,০৩৪ জনে দাঁড়াল। এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা মোট ১৫,৬৯১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭,২০৮ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে মোট এক লক্ষ ২৯ হাজার ৮৬৫ টি।

এখনো পূর্বের ন্যায় ঢাকা সিটি এবং ঢাকা বিভাগে করোনা শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা  বেশি।

সর্বমোট ৩৭টি ল্যাব এর নমুনা পরীক্ষার ফলাফল আজ ঘোষণা করা হয়। নতুন ল্যাব সংযুক্ত হয়েছে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন ) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা উপরোক্ত তথ্যসমূহ জানান।     

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১১ জন। এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৩৯ জন।

১১ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ৬ জন মহিলা। ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন, ৩১ থেকে ৪০ বছরের দুইজন এবং ২১ থেকে ৩০ বছরের একজন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগেই ৮ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং রংপুর বিভাগে একজন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২,৯০২ জন।

তিনি বলেন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ১৮. ৫২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৩।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com