বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুর মহানগরীর বাসন সড়ক এলাকা হতে অপহৃত শিশু সাব্বির হোসেনকে ১৮ ঘন্টার মধ্যে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১। এই ঘটনায় সংঘবদ্ধ অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে ।
গতকাল সকাল ৯টায় গাজীপুর মহানগরীর বাসন সড়ক এলাকার ভাড়াটিয়া আবু বকর ছিদ্দিক এর একমাত্র সন্তান সাব্বিরকে নিজ বাসা থেকে অপহরণ করে চক্রটি।
অপহরণের দিন ভিকটিমের বাবার মোবাইল ফোনে ০৫ লক্ষ টাকা মুক্তিপণও দাবি করে তারা। অভিযানে উওরার ৯নং সেক্টরে পরিত্যক্ত একটি ফ্ল্যাট থেকে ভিকটিমসহ অপহরণকারীদের গ্রেফতার করা হয়।
অপহরণকারীরা হলো- নাজমুল হুদা, নয়ন মিয়া, সুমা আক্তার এবং সুরাইয়া আক্তার। প্রত্যেকের বাড়ি নেএকোনা।
র্যাব ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, অপহরণকারীরা পেশায় পোশাক শ্রমিক এবং টাকার লোভে তারা অপহরণসহ বিভিন্ন বেআইনি কাজ করে আসছিল।