রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দলের নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি কে হবেন: মির্জা ফখরুল চাঁদাবাজ-দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্রতর হবে: জামায়াত আমির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন তারেককে ব্রিকস সম্মেলনে মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নৈতিক স্খলন প্রমাণিত ।। এমপি নজরুল জামায়াত থেকে বহিষ্কার অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

প্রথমবার ইংল্যান্ডের টেস্ট দলে জেসন রয়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯
  • ৭৫২ দেখা হয়েছে

বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করার পর টেস্ট দলেও অভিষেক হতে যাচ্ছে জেসন রয়ের। বিশ্বকাপ জয়ী ওপেনারকে প্রথমবার টেস্ট দলে ডেকেছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের প্রথম বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রয়। হ্যামস্ট্রিংয়ের চোটে তিন ম্যাচ পর ফিরে টানা জয়ে স্বাগতিকদের সেমিফাইনালে তুলতে দারুণ খেলেছেন এই ওপেনার। তার অবদানকে স্বীকৃতি দিতেই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দলে তাকে রাখলেন নির্বাচকরা।

জন্মসূত্রে এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার বিশ্বকাপে করেছেন ৪৪৩ রান। আইরিশদের বিপক্ষে ২৪ জুলাইয়ের টেস্টে অভিষেক হলে ররি বার্নসের সঙ্গে উদ্বোধনী জুটি গড়বেন রয়। সবকিছু ঠিক থাকলে এজবাস্টনে ১ আগস্ট শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজেও ডাক পেতে পারেন তিনি।

বিশ্বকাপ জয়ী দলের মার্ক উড ও জোফরা আর্চার ইনজুরির কারণে এই দল থেকে বাদ পড়েছেন। জো রুট দেবেন নেতৃত্ব। লর্ডসে আগামী সপ্তাহের এই ম্যাচটি পাঁচ দিনের বদলে হবে চার দিনের।

ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), মঈন আলী, জিমি অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, স্যাম কারান, জো ডিনলি, লুইস গ্রেগরি, জ্যাক লিচ, জেসন রয়, ওলি স্টোন, ক্রিস ওকস। বিবিসি, এএনআই নিউজ

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com