বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
অপতথ্য ও সাইবার বুলিং মোকাবিলায় আইনজীবী প্যানেল: তথ্য উপদেষ্টা জিয়ার হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে:জামায়াত আমির বিএনপি সংস্কার থেকে সরে সংশোধন এর কথা বলছে: গোলাম পরওয়ার আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি : ফখরুল জিয়া হত্যা মামলায় পলাতক আসামি মেজর মোজাফফর গ্রেপ্তার শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রয়েছে: প্রধানমন্ত্রী

মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দুই বছর মেয়াদী ইন্টার্নশিপ বাতিলের দাবিতে বিক্ষোভ

  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : ‘উপজেলায় সিট খালি আমরা কেন হবো বলি’এ শ্লোগানকে সামনে রেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বুধবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন। সমাবেশ থেকে দুইবছর মেয়াদী ইন্টাশিপ এবং এক বছর উপজেলা পর্যায়ে থাকার সরকারি প্রজ্ঞাপন বাতিলের দাবি জানানো হয়েছে।

বগুড়া শজিমেকের শিক্ষার্থীরা দুপুরে সমাবেশ শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় বিভিন্ন শ্লোগান লেখা প্লাকার্ড বহন করা হয়। অন্যান্যের মধ্যে শেষ বর্ষের ছাত্র সাইয়াদ হক, ইশিতা, আসাদুল্লাহ আল গালিফ, সৈয়দ আখতার, ইশরাত জাহান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, অবিলম্বে দুই বছর মেয়াদী ইন্টার্নশিপ বাতিল ও শিক্ষানবিশ হিসেবে উপজেলায় এক বছর কাজ করার প্রজ্ঞাপন সরকারিভাবে বাতিল করতে হবে।বক্তরা আরো বলেন, ভর্র্তির সময় ৫ বছর পড়ালেখার পর এক বছর ইন্টার্নশিপ করার বিধান নিয়ে আমরা ভর্তি হই। কিন্ত হঠাৎ করেই প্রজ্ঞাপনের মাধ্যমে দুই বছর ইন্টার্নশিপ করায় আমরা তা মানতে পারিনা। তারা বলেন, চিকিৎসা ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত করার জন্য শুধু ডাক্তার নয়, হাসপাতালের উপযুক্ত পরিবেশ এবং ডাক্তার-কর্মচারী সবকিছুই প্রয়োজন। শুধু ইন্টার্নশিপদের চিকিৎসা ব্যবস্থাকে পাল্টানো সম্ভব নয়। তাছাড়া ইন্টার্নশিপের সময় মেডিকেল কলেজ হাসপাতালে হাতে কলমে এবং উন্নত যন্ত্রের মাধ্যমে যে শিক্ষা লাভ করা যায় তা উপজেলা পর্যায়ে থেকে সম্ভব নয়। অনতি বিলম্বে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি সিদ্ধান্ত বাতিল করতে হবে। শুধু মৌখিক আশ^াস দিলে হবেনা। তা ছাড়া বৃহত্তর আন্দোলনে নামবো আমরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com